" প্রজ্ঞার পথে "
আলোকিত হৃদয়ের সন্ধানে…
যখন পথ হারিয়ে যায় ক্লান্ত জীবনের ধুলোমাখা ধোঁয়ায়, তখন একমাত্র প্রজ্ঞাই পারে আমাদের ফিরিয়ে দিতে স্রষ্টার সান্নিধ্যে। এই কবিতায় আছে সেই অনুনয়, আত্মশুদ্ধির প্রার্থনা, আর এক প্রশান্ত পথের খোঁজ—যেখানে অহংকার নয়, শুধু ভালোবাসা ও আলো জ্বলে।
---
প্রজ্ঞার পথে
মোঃ লোকমান হাকিম
ওগো প্রজ্ঞাময়, আলোর দিশারী,
তোমার করুনায় হৃদয় হোক ভারী।
তোমার প্রশান্তির পথে আমায় দিও ঠাঁই,
চলতে চলতে যেন হারিয়ে না যাই।
হে মহাবিশ্বের অবিনশ্বর প্রভু,
সত্যের আলোয় জ্বলুক মন, সবসময় কভু।
বিকশিত হোক আত্মা—করো সে দীক্ষায়,
যেথা অহংকার নয়, শুধু প্রেমের প্রকাশ পায়।
হে মহীয়ান, হে গৌরবময় গড়িয়ান,
তুমি যে আত্মার দীপ্তিময় প্রাণ।
তুমি করো বিচক্ষণ আমার কর্মের ধারা,
দয়াময় তুমি, দূর করো সব পেরেশান-হারা।
জীবনের প্রতিটি দ্বিধায় দাও আলোর ইশারা,
তোমার নামেই হোক আমার নিশানা—সারা।
প্রজ্ঞার সে পথে, জ্ঞান আর মানোবতায়,
হেঁটে যাই যেন
চুপি চুপি—তোমারি মহিমায়।

Comments
Post a Comment