" ক্ষমার আকুতি "
আমাদের জীবনে কতবার যে স্রষ্টার দেওয়া নেয়ামতগুলোকে অবহেলা করেছি, তার হিসাব নেই। এই কবিতাটি এক অসহায় আত্মার পক্ষ থেকে স্রষ্টার কাছে একান্ত ক্ষমা প্রার্থনা — ফিরে আসার একটি আদর্শ আকুতি।
ক্ষমার আকুতি
✍️ মোঃ লোকমান হাকিম
আমার সত্তা — যা তুমি দিয়েছিলে আমায়,
তাকে করেছি কলুষিত বহু ভাবে।
আমার অস্তিত্ব — যা তুমি দিয়েছিলে আমায়,
তাকে করেছি বিলীন, অযথা ভাবে।
আমার বিবেক — যা তুমি দিয়েছিলে আমায়,
তাকে হত্যা করেছি নানা রূপে।
আমার জ্ঞান — যা তুমি দিয়েছিলে আমায়,
তাকে করেছি নষ্ট, নিজ ইচ্ছায় চিরকাল।
হে প্রভু, হে দয়াময়!
তোমার দান — আমি করেছি নষ্ট হয়ে অসহায়।
হে প্রভু, হে দয়াময়!
ক্ষমা করো আমায়, আমি ফিরতে চাই।
আমি যে বড় অসহায়!
হে প্রভু, হে দয়াময়!
দয়া করো তুমি — আমায় পাল্টাতে দাও,
একজন মুসলিম হয়ে, একজন খাঁটি ঈমানদার হয়ে,
যে হৃদয়ে থাকবে শুধু তোমারই ভয়,
শুধু তোমারই ভয়!
Comments
Post a Comment