Posts

" প্রজ্ঞার পথে "

Image
 আলোকিত হৃদয়ের সন্ধানে… যখন পথ হারিয়ে যায় ক্লান্ত জীবনের ধুলোমাখা ধোঁয়ায়, তখন একমাত্র প্রজ্ঞাই পারে আমাদের ফিরিয়ে দিতে স্রষ্টার সান্নিধ্যে। এই কবিতায় আছে সেই অনুনয়, আত্মশুদ্ধির প্রার্থনা, আর এক প্রশান্ত পথের খোঁজ—যেখানে অহংকার নয়, শুধু ভালোবাসা ও আলো জ্বলে। --- প্রজ্ঞার পথে                 মোঃ লোকমান হাকিম   ওগো প্রজ্ঞাময়, আলোর দিশারী,   তোমার করুনায় হৃদয় হোক ভারী।   তোমার প্রশান্তির পথে আমায় দিও ঠাঁই,   চলতে চলতে যেন হারিয়ে না যাই।   হে মহাবিশ্বের অবিনশ্বর প্রভু,   সত্যের আলোয় জ্বলুক মন, সবসময় কভু।   বিকশিত হোক আত্মা—করো সে দীক্ষায়,   যেথা অহংকার নয়, শুধু প্রেমের প্রকাশ পায়।   হে মহীয়ান, হে গৌরবময় গড়িয়ান,   তুমি যে আত্মার দীপ্তিময় প্রাণ।   তুমি করো বিচক্ষণ আমার কর্মের ধারা,   দয়াময় তুমি, দূর করো সব পেরেশান-হারা।   জীবনের প্রতিটি দ্বিধায় দাও আলোর ইশারা,   তোমার নামেই হোক আম...

লেখক সম্পর্কে

  "লোকমান হাকিমের কবিতার খাতা" একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে অনুভূতির গভীরতা, আত্মিক চেতনা এবং স্রষ্টার প্রতি ভালোবাসা প্রতিফলিত হয় কবিতার প্রতিটি পঙক্তিতে। এই ব্লগের লেখক মোঃ লোকমান হাকিম। তিনি বিশ্বাস করেন, লেখা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি পথ হতে পারে। তাঁর কবিতাগুলো হৃদয় ছুঁয়ে যায় এবং পাঠকের মনকে আলোকিত করে এক নতুন দৃষ্টিভঙ্গিতে। এই ব্লগে প্রকাশিত প্রতিটি কবিতা পাঠকের মনে একটি প্রশ্ন, একটি ভাবনা কিংবা একটি আত্মিক আলোড়ন তুলতে চায়। একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও হেদায়েত পাওয়া – সেটাই এই লেখার উদ্দেশ্য। পাঠকের দোয়া ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদান্তে,   ✍️ মোঃ লোকমান হাকিম

" ক্ষমার আকুতি "

 আমাদের জীবনে কতবার যে স্রষ্টার দেওয়া নেয়ামতগুলোকে অবহেলা করেছি, তার হিসাব নেই। এই কবিতাটি এক অসহায় আত্মার পক্ষ থেকে স্রষ্টার কাছে একান্ত ক্ষমা প্রার্থনা — ফিরে আসার একটি আদর্শ আকুতি। ক্ষমার আকুতি ✍️ মোঃ লোকমান হাকিম আমার সত্তা — যা তুমি দিয়েছিলে আমায়, তাকে করেছি কলুষিত বহু ভাবে। আমার অস্তিত্ব — যা তুমি দিয়েছিলে আমায়, তাকে করেছি বিলীন, অযথা ভাবে। আমার বিবেক — যা তুমি দিয়েছিলে আমায়, তাকে হত্যা করেছি নানা রূপে। আমার জ্ঞান — যা তুমি দিয়েছিলে আমায়, তাকে করেছি নষ্ট, নিজ ইচ্ছায় চিরকাল। হে প্রভু, হে দয়াময়! তোমার দান — আমি করেছি নষ্ট হয়ে অসহায়। হে প্রভু, হে দয়াময়! ক্ষমা করো আমায়, আমি ফিরতে চাই। আমি যে বড় অসহায়! হে প্রভু, হে দয়াময়! দয়া করো তুমি — আমায় পাল্টাতে দাও, একজন মুসলিম হয়ে, একজন খাঁটি ঈমানদার হয়ে, যে হৃদয়ে থাকবে শুধু তোমারই ভয়, শুধু তোমারই ভয়!